থায় বলে, সঠিক কায়দা জানলে কোনো কিছুই ফেলা যায় না। দৈনন্দিন জীবনের এমন অনেককিছুই আছে যার একটি অংশ ব্যবহার করা হয়। বাকি অংশ ফেলে দেওয়া হয়।
ডিমের খোসা
ডিমের মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই আছে। প্রতিদিন সকালে অনেকেই সিদ্ধ ডিম ও পাউরুটি, দুপুরের খাবারে ভাতের সঙ্গে ডিমের কারি এবং রাতের খাবারে বিরিয়ানি হলে তাতেও চাই ডিম।
ডিমের খোসা ফেলে না দিয়ে নানা কাজে লাগাতে পারেন। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং খনিজ পদার্থ থাকে ডিমের খোসায়।